Wednesday 28 October 2026,

গারোদের ওয়ানগালা উৎসব আজ

প্রকাশিত : 08:01 AM, 4 November 2022 Friday 194 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের বসবাসরত গারোদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ওয়ানগালা উৎসাহ উদ্দীপনায় উদ্যাপিত হবে আজ শুক্রবার।
সাংসারেক কমিউনিটি বাংলাদেশ নামের একটি গারো সংগঠন এ কর্মসূচির আয়োজন করেছে।

দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্যে ভারতের দি সুরাকা তুরা নামের ব্যান্ড দল সংগীত পরিবেশনের জন্য আসছে মধুপুরে। চ্যানেল ৭১ টিভি, বাংলা সংবাদ, আইপি নিউজ বিডি, গারো নিউজ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার।

আদিকাল থেকেই গারোদের বিশ্বাস, মানুষের জীবন ও জীবিকার জন্য তার প্রাকৃতিক যা কিছু সম্পদ সবই দেবতার সৃষ্টি এবং দান। দেবতা তাতারা পৃথিবী, সালজং পার্থিব ফসলাদি এবং সুষিমি রোগ নিরাময়কারী ও ঐশ্বর্য প্রদানকারী।

তাই এসব দেবতাদের দানকৃত সম্পদ বা ফসলাদি ব্যবহার করার আগে প্রকৃতি ঘনিষ্ঠ গারোরা তাদের উৎপাদিত ফসলাদি সুষিমি,সালজংসহ ওইসব দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করে। দেবতাদের উৎসর্গ করা ছাড়া গারোরা তাদের ফসল ব্যবহার করে না। ফসল উৎসর্গের এই আনুষ্ঠানিকতাই গারো ভাষায় ওয়ানগালা।

শুক্রবার সকালে আমলীতলা ফুটবল মাঠে ওয়ানগালার বর্ণিল কর্মসূচি পালিত হবে।

দিন শুরু হতেই মাঠের এক প্রান্তের সাজানো মঞ্চে খামাল (পুরোহিত) জলে মন্ত্র পড়ে ফুঁ দিয়ে জলকে পবিত্র করেন এবং ওই জল ভক্তদের উদ্দেশ্যে সিঞ্চন করে বলেন ‘এই পবিত্র জলের সংস্পর্শে যারা আসবে তারা যেন পবিত্র হয়ে উঠে, ইশ্বরের সন্তান হয়ে ওঠে।’ পরে ওখান থেকে বাদ্য আর সংগীতে নেচে গেয়ে অতিথিদের মূল মঞ্চে নিয়ে যাবে গারো মেয়েরা।

খ্রীষ্টযোগ অনুষ্ঠানের মাধ্যমে ওয়ানগালার মূল অনুষ্ঠান শুরু হবে। মন্ত্র, সংগীত আর নৃত্যে উঠে আসবে গারো সংস্কৃতি। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গারোদের জীবন ঘনিষ্ঠ সংস্কৃতি তুলে ধরা হবে। রুগালা, গোরীরুয়া, গ্রিক্কা, বিসাদিমদিমা, চাম্বিল মেসা, নকগাখা, চাওয়ারী সিকগা ইত্যাদি শিরোনামের অনুষ্ঠিত পার্বিক বিষয়গুলো গারো সংস্কৃতিকে পরিচিত করে তোলাই হবে ওয়ানগালার লক্ষ্য।

আয়োজক সূত্র জানায়, মধুপুর বনাঞ্চলের গারোদের সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান এই ওয়ানগালার আয়োজনের বিশেষ আকর্ষণ ভারতের মেঘালয়ের দি সুরাকা তুরা ব্যান্ড দলের সংগীত পরিবেশণ ছাড়াও সংগীত পরিবেশন করবেন সবুজ মাজি ,যাদু রিছিল ও ঢাকা কালচারাল গ্রুপের শিল্পীরা।

মধুপুরের মেট্রো হসপিটালের সৌজন্যে একই মাঠে হেল্থ ক্যাম্প এ দিনব্যাপী দেওয়া হবে ফ্রি স্বাস্থ্য সেবা। দেশি-বিদেশি অতিথি ছাড়াও ধর্ম বর্ণ নির্বশেষে অসংখ্য লোক সমাগম হবে বলে আশা করছে আয়োজকরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT