Wednesday 05 August 2026,

গাড়ির হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা

প্রকাশিত : 07:34 AM, 14 October 2025 Tuesday 86 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাড়িতে হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (১৩ অক্টোবর) বিআরটিএর ওয়েবসাইটে হাইড্রোলিক, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারের বিষয়ে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে এসব হর্ন সংযোজন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী পরপর বিভিন্ন সুর সৃষ্টিকারী বহুমুখী হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট কিংবা ভীতিকর শব্দের হর্ন সংযোজন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব হর্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, জনদুর্ভোগ সৃষ্টি করে এবং চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়।

সাম্প্রতিক সময়ে কিছু মোটরযানে হাইড্রোলিক ও হুটার হর্ন সংযোজন করে ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে শব্দদূষণ বাড়ছে, যা নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অননুমোদিত হর্ন অপসারণের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক বা হুটার হর্ন ব্যবহার না করার অনুরোধ করা হচ্ছে।

অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT