Saturday 08 August 2026,

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : 09:48 AM, 29 December 2022 Thursday 265 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পুনঃতফসিল না দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট করেন।

রিটে গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বৈধতা চ্যালেঞ্জ ও এর কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার ডিসি, জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এটি না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আবারো তফসিল ঘোষণা করতে হবে। অথচ এখানে পুনরায় তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশন ২৬ ডিসেম্বর একটি পত্র দিয়ে আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যা সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। এটি আরপিও ১৯৭২-এর লঙ্ঘন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

উল্লে­খ্য, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে। পরে নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ ঘোষণা করে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT