বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরিবদের ইলিশ খাওয়াতে বিশেষ উদ্যোগ

প্রকাশিত : ০৭:৩৭ পূর্বাহ্ণ, ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ১৩১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দাম বেশি হওয়ায় এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাজশাহীতে আজ বৃহস্পতিবার থেকে ইলিশ মাছ কেটে বিক্রি করা হবে। কেউ চাইলে এক টুকরা ইলিশও কিনতে পারবেন। চড়া দামের কারণে অনেক গরিব মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বেলা ১১টায় নগরীর সাহেববাজার মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। তিনি বলেন, এমনও গরিব মানুষ আছেন, যারা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না। তাদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গোৎসব চলছে। এ জন্য তারা এ সময়ে কেটে ইলিশ মাছ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন।

সেকেন্দার আলী জানান, কেজি হিসেবে মাছের যে দাম ধরা হবে, কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তা-ই নেওয়া হবে। বিষয়টি মানুষের কাছে ছড়িয়ে দিতে রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT