রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরম নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

প্রকাশিত : ০৭:৩২ পূর্বাহ্ণ, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ১২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কিছুদিন থেকে সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি বাড়তে থাকে।
আগামী কয়েকদিনে তাপমাত্রা কেমন থাকতে পারে তা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অফিস থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই। বরং গরম আরও বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা কমবে না বরং গরম আরও বাড়বে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবারও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার বার্তায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের তথ্য জানানো হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, আরও বাড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT