সোমবার ২৯ জুন ২০২৬, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১৮ মাসের সব নির্বাচন স্বচ্ছ হয়েছে: ইসি হাবিব

প্রকাশিত : ০৬:০৫ অপরাহ্ণ, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ১৫৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান বলেছেন, বিগত ১৮ মাসে প্রায় এক হাজার নির্বাচন হয়েছে। সেসব নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভোটাররা কোনো অভিযোগ করতে পারেনি।

শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী দাবি করে স্মার্ট কার্ড সম্পর্কে তিনি বলেন, যশোরের সন্তান হিসেবে ঝিকরগাছাবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে এ স্মার্ট কার্ড দিলাম। স্মার্ট কার্ড নিয়ে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন, যাকে খুশি তাকে নির্বাচিত করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান, যশোর জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ও পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।

ঝিকরগাছা সম্মিলনী বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস।

পরে প্রধান অতিথি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT