Sunday 01 November 2026,

গণমিছিলে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত : 05:53 PM, 9 September 2023 Saturday 211 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে গণমিছিল করবে বিএনপি। এতে যোগ দিতে রাজধানীর দুই সিটিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মিছিল মিলিত হবেন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু করবে। আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে।

গণমিছিলে যোগ দিতে দুপুর ১ টার পর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের ব্যানার নিয়ে এসেছেন নেতাকর্মী।

রাজধানীর নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও আজ রাজধানীতে পৃথক কর্মসূচি পালন করছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT