Monday 26 October 2026,

গঙ্গাসাগরে বিরতিহীন ট্রেন থামিয়ে নামলেন অতিরিক্ত সচিব

প্রকাশিত : 11:08 PM, 2 September 2023 Saturday 155 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগর রেল স্টেশনে বিরতিহীন আন্তঃনগর মহানগর ট্রেন দাঁড় করিয়ে নেমেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াছিন। শনিবারের এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এদিন সকালে অতিরিক্ত সচিব ইয়াছিন, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহীদুল ইসলাম, মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক মো. সুবক্তগীনসহ অন্তত ১৫ কর্মকর্তা ঢাকা থেকে ছেড়ে আসা ওই ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন। এ সময় তাদের সেখানে নেমে গ্যাংকার কিংবা সড়কপথে গঙ্গাসাগর রেল স্টেশনে যাওয়ার কথা ছিল। আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া বলেন, অতিরিক্ত সচিবের নেতৃত্বে তারা আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শন করতে আসেন। কিন্তু আখাউড়ায় যাত্রাবিরতিতে নামার কথা থাকলেও দলটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি বা ট্রেন দাঁড় করিয়ে নামেন।

জানা গেছে, পরে ট্রেনটি অন্তত ২০ মিনিট দেরিতে গঙ্গাসাগর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত সচিব কিছুতেই এভাবে কোনো বিরতিহীন ট্রেনের যাত্রাবিরতি দিতে পারেন না। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।

এ বিষয়ে মো. ইয়াছিনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, কোনো কথা জানার থাকলে ট্রেন পরিচালকদের সঙ্গে কথা বলুন। এর বেশি বলতে তিনি রাজি হননি। বিষয়টি জানতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবিরের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT