Monday 26 October 2026,

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ মির্জা ফখরুলের

প্রকাশিত : 07:56 AM, 22 May 2024 Wednesday 163 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন তিনি। সেখানে প্রায় এক ঘন্টা ছিলেন বিএনপি মহাসচিব। এ সময় দলীয় প্রধানের শারীরিক অবস্থার খোঁজ নেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক খোঁজ-খবর নিতে গুলশানের বাসায় গিয়েছিলেন মহাসচিব।

এর আগেও বেশ কয়েকবার দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফিরোজার বাসায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, সর্বশেষ গত ১ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে পরদিন ২ মে রাতে বাসায় ফেরেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT