Saturday 26 September 2026,

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশিত : 09:00 AM, 16 November 2024 Saturday 151 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা।

সাক্ষাৎ শেষে হুমায়ুন কবীর বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম।

অসুস্থ হলেও বিএনপি চেয়ারপার্সনের মনোবল শক্ত আছে বলে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া।

হুমায়ুন কবির বলেন, দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসাবে বিবেচনা করে, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৫ বছর পর গত ৯ নভেম্বর শনিবার লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবীর। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT