Thursday 05 November 2026,

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

প্রকাশিত : 07:01 AM, 26 February 2025 Wednesday 140 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তাঁর মৃত্যু নিয়ে স্বজন ও পুলিশের ভিন্ন ভাষ্য পাওয়া গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম দাবি করেন, অনৈতিক সম্পর্কের জেরে ওই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় ইমাম হোসেন নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তার ইমামের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর সঙ্গে ইমামের বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাঝে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর এক পর্যায়ে গতকাল সীমা কেরানীগঞ্জের আমবাগিচা বউবাজার এলাকায় নাজিম উদ্দিনের বাসায় যান। সেখানেই ভাড়া থাকতেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে সীমাকে ছুরিকাঘাত করে ইমাম। ছুরিকাঘাত করে পালানোর সময় আশপাশের লোকজন ইমামকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে হেফাজতে নেয় পুলিশ।

সীমার স্বামী আক্তার হোসেন বলেন, সন্ধ্যার দিকে মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। তার মাথায়, হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সীমার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার বড়কান্দি এলাকায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT