Thursday 05 November 2026,

কুলাউড়ায় আরও জঙ্গি আস্তানার সন্ধান, সকালে অভিযান

প্রকাশিত : 08:21 AM, 15 August 2023 Tuesday 200 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মৌলভীবাজারের কুলাউড়ার পাহাড়ে আরও জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। আগামীকাল (মঙ্গলবার) সকালে সেখানে অভিযান চালাবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।
সোমবার রাতে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেন।

আসাদুজ্জামান বলেন, সোমবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আটককৃতরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম যে তাদের আরও আস্তানা এখানে আছে। সেই আস্তানা থেকে আজ তারা পালানোর চেষ্টা করছিল। তারপর তাদের আটক করে স্থানীয়রা। এ কারণে আমরা আগামীকাল সকালে ওই এলাকায় আবার অভিযান চালাব। এখন পর্যন্ত অভিযানের স্বার্থে তাদের পরিচয় কিংবা অন্য কিছু নিশ্চিতভাবে বলা যাবে না।

এর আগে শুক্রবার রাত থেকে কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টিওয়ালি গ্রামের বাইশালী বাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ জন নারী-পুরুষ ও তিন শিশুকে আটক করেছিল সিটিটিসি ইউনিট।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT