Wednesday 12 August 2026,

কুমিল্লায় যুবদলের দু’পক্ষের গোলাগুলি, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

প্রকাশিত : 08:51 AM, 3 June 2024 Monday 159 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কুমিল্লায় যুবদলের দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফখরুল ইসলাম তুহিন নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত ১১টার দিকে নগরীর কান্দির পাড় রামঘাটলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফখরুল ইসলাম মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের আহ্বায়ক।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা শিবলু ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অন্তঃকোন্দল চলছে। গত রমজান মাসে ইফতার মাহফিলে এই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় রিয়াজকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় কমিটি। রোববার যুবদল নেতা রিয়াজের বহিষ্কারাদেশটি প্রত্যাহার করে কেন্দ্রীয় যুবদল। পরে রাতে নেতাকর্মীদের নিয়ে মহড়া দেয় রিয়াজ গ্রুপ। এ সময় শিবলু গ্রুপের নেতারা মহড়া দিতে গেলে দু’পক্ষের গোলাগুলি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামঘাটলা পৌর মার্কেটের সামনে থেকে ঈশ্বর পাঠশালা পর্যন্ত দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় ফখরুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছেন। আহত তুহিন রিয়াজ গ্রুপের বলে জানা গেছে।

এ বিষয়ে দলের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে। পুলিশ যাওয়ার পর দু’পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT