Saturday 08 August 2026,

কুড়িগ্রামের যে কলেজে সবাই ফেল

প্রকাশিত : 10:10 PM, 9 February 2023 Thursday 233 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কুড়িগ্রামের সিঙ্গারদাবরীরহাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজে এবার এইচ এস সি পরীক্ষায় সবাই ফেল করেছে। এই কলেজ থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সাত শিক্ষার্থী অংশ নেন।

দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান সই করা ফলাফলের তালিকায় থেকে এ তথ্য জানা গেছে।

কুড়িগ্রাম রাজাহাট উপজেলার সিঙ্গার দাবরীরহাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজের ১১ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করলেও অংশ নেন সাতজন। তবে এই কলেজ থেকে কেউ এবার কৃতকার্য হতে পারেননি।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমি মানবিক শাখা থেকে এ বছর পরীক্ষা দিই। আশা করেছিলাম, পাস করবো। তবে অন্য বিষয়ে ভালো নম্বর পেলেও ইংরেজিতে ফেল করেছি।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের শিক্ষকরা ঠিক মতো ক্লাস না নেওয়ায় আমার আজ এ পরিস্থিতি।

আরেক শিক্ষার্থী বলেন, আমার বিশ্বাস ছিল পাস করবো। কিন্তু শেষে ফলাফল দেখে হতাশ হলাম।

অভিভাবক মো. একরামুল হক জানান, আমার মেয়ে এ বছর বাণিজ্য শাখায় পরীক্ষা দিয়েছে। আমার মেয়েসহ ওই কলেজ থেকে যারা পরীক্ষা দিয়েছে সবাই ফেল করেছে।

সিঙ্গার দাবরীরহাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম জানান, আমার কলেজ থেকে এবছর ১১ জন এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল। তবে পরীক্ষায় অংশ নেয় সাত জন। কেউ পাশ করেনি।

তিনি বলেন, আমি একাই তো আর কলেজ চালাতে পারি না। কলেজের অন্য শিক্ষকরা এখানে অনিয়মিত। তারা যদি নিয়মিত কলেজে আসতো, শিক্ষার্থীদের পাঠদানে সক্রিয় থাকতো, তাহলে ফলাফলের এই হতাশায় পড়তাম না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT