Sunday 09 August 2026,

এলপি গ্যাসের দাম কমল

প্রকাশিত : 09:18 PM, 1 June 2023 Thursday 213 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই বোতলের দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে। বিইআরসি প্রতিমাসে গ্যাসের নতুন দাম ঠিক করে দেয়।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, প্রতি কেজি এলপি গ্যাসের দাম ৮৬ টাকা ২৫ পয়সা। এই হারে সিলিন্ডারের আকার অনুযায়ী দাম নির্ধারণ হবে।

বিইআরসি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT