এনসিসি ব্যাংক পিএলসি-এর সাবেক পরিচালক ও চেয়ারম্যান এস. এম. আবু মহসীন আর নেই।
সোমবার (৭ অক্টোবর) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও ৪ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) বাদ যোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদে তার প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে বাদ এশা দ্বিতীয় নামাযে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT