Friday 07 August 2026,

এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ

প্রকাশিত : 07:00 AM, 30 June 2025 Monday 161 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে বের হয়ে মাহিরা বিনতে মারুফ পিউলি নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

রবিবার (২৯ জুন) সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও তিনি আর পরীক্ষাকেন্দ্রে পৌঁছাননি। পরে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ মাহিরার বড় বোন মারিয়া বিনতে মারুফ জানান, মাহিরা মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী এবং তার পরীক্ষাকেন্দ্র ছিল মিরপুর কলেজ। তিনি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি বলেন, “আজ সকাল ৮টার দিকে মাহিরা নিজ বাসা থেকে একাই পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে বের হয়।

তবে পরে কলেজ থেকে জানানো হয়, সে কেন্দ্রে উপস্থিত হয়নি এবং পরীক্ষায় অংশগ্রহণও করেনি। আত্মীয়-স্বজনসহ পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।”

মাহিরার বাসা ভাটারা থানাধীন জগন্নাথপুর এলাকার কেবি বিল্ডিং, যমুনা হাজী সমীর উদ্দিন রোডে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ আল মারুফ এবং মায়ের নাম রেহানা পারভীন।

পরিবার সূত্রে জানা যায়, মাহিরার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি এবং নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা কলেজ ড্রেস।

এ ঘটনায় বড় বোন মারিয়া বিনতে মারুফ ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৩৩৬/২৫) করেছেন।

নিখোঁজ মাহিরার সন্ধান পেলে ভাটারা থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৭১১২৩৭৬৯৪

এদিকে মাহিরার মামা মোহাম্মদ জহিরুল হুদা জালাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।

তিনি লিখেছেন— “আজ রবিবার সকাল ৮টায় আমার ভাগ্নি মাহিরা বিনতে মারুফ পিউলি ভাটারা এলাকা থেকে একাই পরীক্ষার উদ্দেশ্যে রওনা দেয়।

কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরীক্ষাকেন্দ্রেও সে অনুপস্থিত ছিল। দয়া করে সবাই ওকে খুঁজে পেতে সাহায্য করুন।”

এ বিষয়ে ভাটারা থানার দায়িত্বরত এসআই সৈয়দ আসাদুজ্জামান বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

এখন পর্যন্ত আমরা মেজর কোনো রিজন খুঁজে পাইনি। আমরা পাওয়ার সাথে সাথেই বাদীকে ইনফর্ম করব। আমরা কাজ করে যাচ্ছি।”

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT