Friday 25 September 2026,

উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১৫

প্রকাশিত : 09:28 AM, 11 April 2025 Friday 158 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর উত্তরায় অসামাজিক কার্যকলাপের দায়ে সাত নারীসহ অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামক একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

রাতে ঘটনার সতত্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি।

তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে সেখানে অসামাজিক কাজ হত। এসবের সঙ্গে জড়িতদের থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামের হোটেলটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি মহল। স্বৈরাচার আওয়ামী লীগের কয়েকজন নেতা মিলে ওই হোটেলটি পরিচালনা করে আসছিল। ওই হোটেল ঘিরে আরও বেশ কয়েকটি হোটেলে গড়ে ওঠায় অসামাজিক কার্যকলাপ।

নাম প্রকাশে অনিচ্ছুক ৯ নম্বর সেক্টরের এক বাসিন্দা জানায়, ওই রোডে আরও কয়েকটি হোটেল থাকায় রাস্তায় ভিজিটিং কার্ড ছাপিয়ে তরুণ-তরুণীদের অনৈতিক কর্মকাণ্ডে প্রলুব্ধ করে আসছে একটি অসাধু চক্র। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন।

এদিকে উত্তরায় এ ধরণের অসমাজিক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশ জিরো টলারেন্স জানিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, আমরা একটি সুন্দর উত্তরা গঠনে কাজ করছি। এ কাজে সবার সহযোগীতা চাই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT