Friday 24 July 2026,

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা

প্রকাশিত : 10:20 PM, 21 July 2025 Monday 148 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য।

আজ সোমবার (২১ জুলাই) পৃথক বার্তায় ইইউ ঢাকা মিশনের প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ সম‌বেদনা জানান।

এক বিবৃতিতে ইইউ ঢাকা মিশন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। বিবৃতিতে বলা হয়, আমাদের হৃদয় ক্ষতিগ্রস্ত, আমরা তাদের সঙ্গে আছি। আমরা নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই।

অন্যদিকে, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত।

ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল। জরুরি সেবায় নিযুক্তদের সঙ্গেও আমরা আছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT