Monday 26 October 2026,

ঈদে ঘোরাঘুরি করতে গিয়ে সড়কে প্রাণ গেল ৩ জনের

প্রকাশিত : 10:08 PM, 22 April 2023 Saturday 176 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঈদে ঘোরাঘুরি করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও তিনজন। শনিবার দুপুর দেড়টার দিকে খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বৌ-বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লেংগুরা ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বক্কার (১৭), একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৭) ও খারনৈ ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের ঈমান আলী ছেলে সুমন মিয়া (২৩)।

আহত ব্যক্তিরা হলেন- জুলহাস মিয়া (২০), রায়হান মিয়া (১৮) ও অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবির হোসেন (৮), অন্তর (২০), সাগর (২৩), হৃদয় (২৬), কামরুল (২০), শাওন (১২), তামিম (৫), আরমানসহ (২০) ১১ ব্যক্তি ভর্তি হয়েছেন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য রায়হান, আবির, অন্তর ও তামিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের মধ্যে ঘোরাঘুরি করতে লেংগুরা থেকে একটি মোটরসাইকেল করে দুই ব্যক্তি সীমান্ত এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলে থাকা ছয়জনের মধ্যে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়ত্রী দেবনাথ।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT