Monday 26 October 2026,

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের ‘বিশেষ পরিকল্পনা’

প্রকাশিত : 10:03 PM, 14 April 2023 Friday 195 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ বিশেষ পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে প্রয়োজনে রেলওয়েকে পুলিশ সহায়তা করবে।

শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা থাকবে জানিয়ে আইজিপি বলেন, ট্রেনের ছাদে উঠে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা করা হবে।

তিনি বলেন, আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করি।

আইজিপি বলেন, ঈদযাত্রার জন্য প্রতিবছর পুলিশ যে ব্যবস্থা করে থাকে এবারও তা গ্রহণ করা হয়েছে। যখন সারা দেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মা সেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতেন। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রার যানজট থেকে স্বস্তি মিলেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।

ঈদের আগে একদিন যে ছুটি ঘোষণা করেছে সরকার- এতে করে এবার ঈদযাত্রার চাপটা কিছুটা হলেও কমবে বলেও মনে করেন পুলিশপ্রধান।

এ সময় সাংবাদিকরা আইজিপির কাছে ট্রেনের ছাদে মানুষের ঝুঁকিপূর্ণ ভ্রমণের বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, আমাদের রেলওয়ে পুলিশ রয়েছে। এ ছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে আমরা সেই সাপোর্ট দেব। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, প্রয়োজন হলে ঈদে আরও ফোর্সের ব্যবস্থা করা হবে বলেও জানান আইজিপি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT