Tuesday 27 October 2026,

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : 09:48 PM, 28 December 2022 Wednesday 230 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন ফয়সালকে গ্রেফতার করা হয়।

ফরহাদ হোসেন নবনির্বাচিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ ডাকবাংলো এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদ হোসেন ফয়সালকে (৩৫) আটক করে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ফরহাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক মামলা রেকর্ড করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT