Monday 26 October 2026,

ইমরান খানের ঘনিষ্ঠ পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী গ্রেফতার

প্রকাশিত : 08:21 PM, 16 December 2023 Saturday 185 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ও তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরী।

পাকিস্তান সরকারের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) শীর্ষ নির্বাহী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাটের স্বাক্ষরিত পরোয়ানার ভিত্তিতে শনিবার রাজধানী ইসলামাবাদের বাসভবন থেকে ফাওয়াদকে গ্রেফতার করা হয়েছে।

ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হাইবা চৌধুরী পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, কোনো কারণ ছাড়াই ফাওয়াদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে— আমরা এখনও জানি না।

তবে ন্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ইমরান খান নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় চাকরি প্রদানের বিনিময়ে কয়েক জনের কাছ থেকে এ অর্থ গ্রহণ করেছিলেন তিনি।

প্রসঙ্গত, পিটিআইয়ের অন্যতম জেষ্ঠ্য নেতা ফাওয়াদ চৌধুরী দলের চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু চলতি বছর ৯ মে আদালত চত্বর থেকে ইমরান খানের গ্রেফতার হওয়া এবং তার জেরে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেনানিবাস ও সেনা স্থপনায় হামলার ঘটনার পর পিটিআই থেকে পদত্যাগ করেন ফাওয়াদ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT