Monday 26 October 2026,

ইভিএম মেশিন কিভাবে কাজ করে? ‘ইউটিউব’ দেখে নেয়ার পরামর্শ ইসি আলমগীরের

প্রকাশিত : 09:43 AM, 12 May 2023 Friday 225 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইভিএম মেশিন কিভাবে কাজ করে তা বুঝতে ‘ইউটিউব’— এ সংক্রান্ত ভিডিও ক্লিপ দেখে নেয়ার পরামর্শ দিলেন নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আলমগীর । তিনি বলেন, ইভিএম’এ ভোট দেওয়া অত্যন্ত সহজ এবং স্মার্ট ফোন ব্যবহারের চেয়েও সহজ।

বুধবার দুপুরে গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তাদের প্রশ্নের জবাবে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনারসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তারপরও নির্বাচন শুরুর আগে আমাদের এনিয়ে প্রশিক্ষন হবে, যারা বিশেষ করে প্রার্থী আছেন তারা নিজেরা এসে ইভিএম সমন্ধে জেনে নিবেন। ইভিএম নিয়ে অপপ্রচার যারা করেন তারা অসৎ উদ্দেশ্যে নিয়ে এ ধরনের অপপ্রচার করেন।

তিনি বলেন, ব্যালটের সুবিধা অসুবিধা আমরা বুঝি, ইভিএম’র সুবিধা অসুবিধাও বুঝি। ইভিএম এর উপর আপনারা আস্থা রাখুন। এখানে হয়তো উপস্থিতিটা কম মনে হতে পারে। ব্যালটে উপস্থিতি অনেক সময় বেশি মনে হয়। সেটা কিন্তু ভালো উপস্থিতি না। কাজেই ইভিএম এর যে উপস্থিতিটা হবে সেটা কিন্তু অনেক শুদ্ধ উপস্থিতি।

ইসি বলেন, আমরা যে ভোট দিতে চাই প্রত্যেকটি ভোটার তার একক ভোট প্রয়োগ করবে। একজন ভোটার ১০টি ভোট দিবেন না, ৫০টি ভোট দিবেন না। এটাই হচ্ছে ভোটাধিকার। এখানে যে রিপ্রেজেন্টেশনটা তৈরি হবে সেটাই জনমতের প্রতিফলন ঘটবে।

ভোটের আগেই ভোট কারচুপি করতে অনেকে কৌশলে ভোটারদের এনআইডি নিয়ে যায় কাউন্সিলদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আপনার জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। কারণ, ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে ভোট দিতে হয়। আপনি যখন ভোট দিবেন ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার ছবি ও নাম ভেসে উঠবে। জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নিয়ে কোনো লাভ হবে না।

নির্বাচনে কেন্দ্রে এজেন্ট থাকতে দেয়া হয় না কোন কোন প্রার্থীর এ এরকম অভিযোগের ইসি আলমগীর বলেন, যিনি বাধা দিবেন সেই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT