Friday 24 July 2026,

ইভিএম এখনো বুঝে উঠতে পারিনি: সিইসি আউয়াল

প্রকাশিত : 06:45 PM, 18 March 2022 Friday 309 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখনো বুঝে উঠতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার বিকাল চারটায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার প্রাক্কালে ইভিএমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি একথা জানান।

সিইসি বলেন, ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলব।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, সব দলের অংশগ্রহণে তিনি নির্বাচন চান। তিনি বলেন, আমরা সংবিধান ও আইনের আলোকে সবগুলো নির্বাচন করতে চাই। এটা স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

সিইসির দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মতো চারদিনের সফরে চট্টগ্রাম গেছেন কাজী হাবিবুল আওয়াল।

জানা গেছে, চারদিনের সফরে আগামীকাল (শনিবার) সকালে নিজের জন্মস্থান সন্দ্বীপে যাবেন সিইসি।পরদিন সকালে সন্দ্বীপ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।এরপর সোমবার সকালে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT