Saturday 08 August 2026,

ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করবেন যেভাবে

প্রকাশিত : 08:16 AM, 4 June 2024 Tuesday 178 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইন্টারনেট সংযোগ ছাড়া অর্থাৎ অফলাইনে থাকা অবস্থায়ও এখন থেকে জিমেইল ব্যবহার করা যাবে। সম্প্রতি অফলাইন সাপোর্ট ফিচার চালু করেছে গুগল। এই ফিচার ব্যবহার করে এখন থেকে মেইল পড়ার পাশাপাশি তা সংরক্ষণ করা, মুছে ফেলা, লেখা এবং খুঁজে বের করা যাবে।

গুগল আইও কনফারেন্সের আগে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হয় জিমেইলে। এরপর জনপ্রিয় এই মেইলিং সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আরও ফিচার যোগ করা হয়। সর্বশেষ এতে যোগ হলো এই অফলাইন ফিচার।

জিমেইলের অফলাইন ফিচার ব্যবহার করতে হলে ক্রোম ব্রাউজারের ৬১ ভার্সন প্রয়োজন হবে। এরপর নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করলেই এ সেবা পাওয়া যাবে। যেভাবে পাবেন অফলাইন জিমেইল সেবা।

১। প্রথমেই গুগল ক্রোমের ৬১ ভার্সন ডাউনলোড করে নিতে হবে।

২। ব্রাউজার থেকে জিমেইলে প্রবেশ করে ডান কোনায় থাকা সেটিংস আইকনের মতো যে আইকনটি রয়েছে তাতে ক্লিক করতে হবে।

৩। এ পর্যায়ে বেশ কয়েকটি অপশন আসবে। সেখান থেকে সেটিংস লেখা অপশনটি সিলেক্ট করতে হবে।

৪। এবার অনেক অপশন আসবে। এখান থেকে ওপরের দিকে ডান কোনায় থাকা অফলাইন নামের ফিচারটি নির্বাচন করতে হবে।

৫। সবশেষে এনাবল অফলাইন মেইল অপশন সিলেক্ট করলেই কার্যকর হবে অফলাইন মুড।

সূত্র: গেজেটস নাউ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT