Friday 24 July 2026,

আ. লীগ নেতা কর্মীদের হামলায় আহত কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশিত : 08:33 PM, 12 February 2025 Wednesday 142 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরে সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য কাশেম খান (১৭) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

নিহত কাশেমের দুলাভাই সজিব আহমেদ শাহিন বলেন, কাশেমের বাড়ি গাজিপুর বোর্ডবাজার দক্ষিণ কলমেশ্বর গ্রামে। বাবা জামাল হাজী দুই বছর আগে মারা গেছেন। এরপর কাশেমের মা বিয়ে করে অন্যত্র চলে গেছে। গাজিপুরে তিন রুমের একটি বাড়ি আছে কাশেমের। পেশায় কিছুই করত না সে। বাড়ি ভাড়ার টাকা দিয়েই চলত। গত শুক্রবার সন্ধ্যার দিকে এলাকার কিছু লোকজন তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে তারা জানতে পারেন, সাবেক মন্ত্রীর বাসায় হামলার শিকার হয়েছেন কাশেম। সেদিন রাতেই কাশেমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT