Friday 07 August 2026,

আরও ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার

প্রকাশিত : 08:12 AM, 24 February 2023 Friday 230 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কম মূল্যে বিক্রির জন্য আরও ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এতে খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ টাকা। দেশীয় দুই প্রতিষ্ঠান থেকে এ তেল কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতবারের তুলনায় কিছুটা কম দামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) এ তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মেঘনা এডিবল অয়েল লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১৯০ কোটি ২৪ লাখ টাকা।

তিনি জানান, টিসিবি’র জন্য এই সয়াবিন তেল কেনা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল প্রতি লিটার ১৭৭ টাকা।

সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউএন ট্রেডিংয়ের কাছ থেকে আরও ৫০ লাখ লিটার সয়াবিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ তেলও টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বছ ১৭২ টাকা ৮ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল ১৭৮ টাকা।

এর আগে ১৫ ফেব্রুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভায় টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT