Monday 10 August 2026,

আপনারা আল্লাহর মেহমান, বাংলাদেশের জন্য দোয়া করবেন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : 05:22 PM, 3 June 2022 Friday 224 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

হজ যাত্রীদের কাছে দেশের সার্বিক মঙ্গল কামনা এবং অর্থনৈতিক উন্নয়নের পথের যে অগ্রযাত্রা তা যেন অব্যাহত থাকতে পারে সে জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা আল্লাহর মেহমান। আপনারা বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন।

শুক্রবার চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শুক্রবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর আশকোনা হজক্যাম্পের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের হজ ব্যবস্থাপনাকে উন্নত করার চেষ্টা ছিল এবং আমরা সেটা পেরেছি। আজ আপনারা হজে যাচ্ছেন। যারা হজ করতে যাচ্ছেন তারা যেন ইবাদত-বন্দেগি করতে পারেন সে ব্যবস্থা আমরা করতে পেরেছি। আপনারা আমাদের দেশের জনগণের জন্য দোয়া করবেন। এই করোনা ভাইরাসে যাতে কেউ আক্রান্ত না হয় সে দোয়া করবেন।

ইসলামকে ‘শান্তির ধর্ম’ এবং ‘সর্বশ্রেষ্ঠ ধর্ম ’আখ্যায়িত করে তিনি এর সম্মান রক্ষা এবং হজ পালনকালে সৌদি আইন মেনে চলার মাধ্যমে দেশের ভাবমূর্তি বজায় রাখতে সচেষ্ট থাকার জন্যও সম্মানিত হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান। বলেন, সৌদি আরবের আইন এবং হজের সকল নিয়ম মেনে চলতে হবে। হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT