Friday 07 August 2026,

আজ রাঁধুন ভাপা ডিমের টক

প্রকাশিত : 09:38 AM, 3 April 2025 Thursday 175 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভাপা ডিমের টক
উপকরণ: হাঁসের ডিম ১০টি, মরিচগুঁড়া দেড় টেবিল চামচ, হলুদগুঁড়া ২ চা–চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া দেড় চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, লবণ পরিমাণমতো, টমেটো পেস্ট দেড় টেবিল চামচ, তেঁতুলের ক্বাথ আধা কাপ, ধনেপাতাকুচি অল্প, ভাজা জিরাগুঁড়া আধা চা–চামচ, কাঁচা মরিচ ৪টি, ছানা কাটা পানি এক কাপ, সয়াবিন তেল প্রয়োজনমতো।

এভাবে ডিম রান্না করলে আসবে নতুনত্ব
প্রণালি: একটি বাটিতে সব কটি ডিম ভেঙে নিন। ডিমের মধ্যে সামান্য লবণ, অল্প হলুদগুঁড়া ও ২ টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে স্মুদ বিট করে নিন। একটি পুডিং বাটিতে তেল ব্রাশ করে ডিমের মিশ্রণটি ঢেলে নিন। চুলায় কড়াই চাপিয়ে তাতে অল্প পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে বাটিটি বসিয়ে দিন। মাঝারি আঁচে ৩০ মিনিট ভাপিয়ে নিন। বাটি নামিয়ে ঠান্ডা করে ভাপা ডিম চারকোনা আকারে কেটে নিন।

চুলায় অন্য একটি কড়াই চাপান। গরম হলে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিন। নেড়েচেড়ে টমেটো পেস্ট দিয়ে একে একে শুকনা মসলা দিয়ে ভুনে নিন। ছানার পানি দিয়ে নাড়ুন। ছানার পানি না থাকলে দুই টেবিল চামচ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে দিলেও হবে। ফুটে এলে ডিমের টুকরাগুলো দিন। মিনিট পাঁচেক পর তেঁতুলের ক্বাথ ও কাঁচা মরিচ ফালি দিয়ে কম আঁচে রান্না করুন। মাখো মাখো ঝোল হয়ে এলে ধনেপাতাকুচি ও ভাজা জিরাগুঁড়া দিয়ে নামিয়ে নিন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT