Monday 26 October 2026,

আজিজ খানসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত

প্রকাশিত : 09:54 AM, 8 October 2024 Tuesday 169 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাবের সমুদয় লেনদেন ও অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। এ ছাড়া তাদের নামে কোনো লকার সার্ভিস থাকলে সেগুলোতেও সেবা দেওয়া বন্ধ থাকবে।

এর মধ্যে রয়েছেন মোহাম্মদ আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান, আঞ্জুমান আজিজ খান, আয়শা আজিজ খান, আদিবা আজিজ খান, আজিজা আজিজ খান, জাফর উদ্দিন খান, মোহাম্মদ লতিফ খান, মোহাম্মদ ফরিদ খান, সালমান খান ও মোহাম্মদ ফারুক খান। এদের সবার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে গত রোববার রাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি এবং তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। পরবর্তীতে এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে আইনে।

এসব ব্যক্তির ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি), চলমান ঋণের তথ্য (গ্রাহকের নাম, ঋণের হিসাব নম্বর ও বর্তমান স্থিতি, শ্রেণীকৃত মান প্রভৃতি), অপ্রত্যাশিত আমদানি বা রপ্তানি বিলের তথ্য ও লকার সম্পর্কিত তথ্য বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সম্প্রতি সামিট গ্রুপসহ দেশের সাতটি গ্রুপ ও কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তর স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলত এসব কোম্পানির মালিকানা যেন পরিবর্তিত না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT