বুধবার ২৪ জুন ২০২৬, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকে আমাদের স্বপ্নপূরণ হয়েছে: মেট্রোরেলের প্রথম চালক আফিজা

প্রকাশিত : ০৫:১৪ অপরাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার ১৬০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীবাসীর বহুল আকাঙ্ক্ষার বাহন মেট্রোরেল আজ (বুধবার) উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের এ উড়াল ট্রেনের উদ্বোধন করে এতে প্রথম যাত্রী হিসেবে চড়েছেন। সরকারপ্রধানকে নিয়ে উত্তরা থেকে আগারগাঁও যেতে পেরে মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা বেশ আনন্দিত।

উত্তরার দিয়াবাড়ীতে উত্তর নর্থ স্টেশন থেকে রওনা দিয়ে দুপুর ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি আগারগাঁও স্টেশনে পৌঁছে।

আগারগাঁও স্টেশনে পৌঁছে আফিজা গণমাধ্যমকে বলেন, আজকে আমাদের স্বপ্নপূরণ হয়েছে। সবার মতো আমিও আনন্দিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যাত্রা করেছেন। এটি গর্বের বিষয়। ঢাকায় যানজটে কী পরিমাণ ভোগান্তি হয় এটি আমাদের সবার জানা। মেট্রোরেল চালুর ফলে যানজটের অভিশাপ থেকে আমরা মুক্তি পাব।

মরিয়ম আফিজা আরও বলেন, মেট্রোরেল রেডিও টেকনোলজির মাধ্যমে চলে। এটি সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি, পরিবেশবান্ধব ও নিরাপদ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT