Friday 25 September 2026,

আগামী কমিটিতে নতুন নেতৃত্বকে সুযোগ দিতে চাই

প্রকাশিত : 09:21 AM, 2 December 2022 Friday 224 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন হবে। কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক- শীর্ষ এই দুই পদ পেতে প্রার্থীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে যাচ্ছেন।

তবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি সীমান্ত হাসান সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন যুবলীগে যোগ দেবেন। তাই তিনি এই সম্মেলনে প্রার্থী হবেন না। দীর্ঘদিন ধরে মানবিক কাজে জড়িত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সীমান্ত হাসান। আসন্ন আগামী কাউন্সিলে সভাপতি প্রার্থী হতে আগ্রহী নন বলে জানিয়েছেন তিনি। সংগঠনে নতুন, স্বচ্ছ, মানবিক, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব তৈরির সুযোগ দিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন নেতৃত্ব তৈরির সুযোগ দিতে আগামী কমিটিতে থাকতে চানা না এ ছাত্রনেতা।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি জন্মদিনে লম্বা কর্মসূচি পালন করেন তিনি। ৮ দিনব্যাপী এসব কর্মসূচিতে রাখেন বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ ও কেক কাটা, শিক্ষা সামগ্রী বিতরণ, ছিন্নমূল শিশুদের খাবার বিতরণ, এতিমখানা ও মাদ্রাসায় মিলাদ ও দোয়া এবং খাবার বিতরণ করা।

সীমান্ত হাসান আগামীতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে এসব মানবিক কাজ করে যেতে চান। তিনি বলেন, নতুন নেতৃত্ব তৈরির সুযোগ দিতে আগামী কমিটিতে থাকতে চাই না। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনায় সংগঠন করতে চাই। আমার মানবিক কাজগুলো এই মানবিক সংগঠনের মাধ্যমে করতে চাই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT