মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধ তুলে নিল ঢাকা কলেজ ছাত্রলীগ

প্রকাশিত : ১০:০২ পূর্বাহ্ণ, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার ২৩০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কমিটির দাবিতে আন্দোলনে নামা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা সড়ক থেকে তাদের অবরোধ তুলে নিয়েছেন।দ্রুত কমিটি ঘোষণা করার আশ্বাসে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নেন তারা।

রোববার রাত সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মিথুন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আমাদের ফোন করেছিলেন। তিনি বলেছেন, আগামীকাল (সোমবার) বাহাউদ্দিন নাছিম (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) ভাইকে সঙ্গে নিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সেখান থেকে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। আশা করছি, আগামীকাল (সোমবার) বিকালের মধ্যে ঢাকা কলেজ ছাত্রলীগের সুন্দর একটা কমিটি উপহার পাব।

এর আগে রাত ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় তারা অবরোধ করেন।অবরোধকারীদের দাবি, গত ৬ বছর ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে না।এরমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের তিনটি কমিটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি তিনটি হয়েছে, কিন্তু তাদের কমিটি হয়নি। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT