মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৫৫ বছর বয়সে ‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন’ জিতলেন রূপিকা

প্রকাশিত : ১১:০৭ পূর্বাহ্ণ, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার ১৬২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বয়স যে শুধু একটি সংখ্যা তা আরো একবার প্রমাণ হলো, তাও আবার ‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন’র মঞ্চে। ৫৫ বছর বয়সী মডেল রূপিকা গ্রোভার জিতে নিলেন বিজেতার খেতাব।

মিসেস ইন্ডিয়া ওয়ান ইন এ মিলিয়ন ২০২৩-এর মুকুট জেতার পাশাপাশি রূপিকা ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল ক্লাসিক’, ‘ফিট ক্লাসিক’ এবং ‘ট্যালেন্টেড ক্লাসিক’-সহ একাধিক খেতাব জিতেছেন।

রূপিকা পেশায় একজন মডেল, অভিনেত্রী। সমাজের বাধাধরা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রূপিকার এই জয় প্রশংসিত হচ্ছে সর্বত্র।

রূপিকার জন্ম ও বেড়ে ওঠা জম্মুতে। গ্ল্যামার ওয়ার্ল্ডের টানে ভূস্বর্গ ছেড়ে এসেছিলেন মুম্বাইতে। বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত হন। এমনকি সংসারও শুরু করেন। রূপিকার দুই ছেলে রয়েছে। প্রাণীদের নিয়েও কাজ করছেন রূপিকা, তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে জড়িত আছেন এলাকার একাধিক এনজিওর সঙ্গে।

রণবীর সিং, অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন রূপিকা। তবে ৫০ পেরিয়ে মিসেস ইন্ডিয়ার অংশ হওয়া নিঃসন্দেহে ছিল তার জন্য একটি সাহসী পদক্ষেপ।

ফ্যাশন শো-তে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণও নিয়েছেন। কোরিওগ্রাফার সন্দীপ সোপারকার এবং ফ্যাশন ডিরেক্টর-প্যাজেন্ট প্রশিক্ষক কবিতা খারায়াত-সহ অভিজ্ঞ পরামর্শদাতাদের সাহায্যে নিজেকে প্রস্তুত করেছেন।

নিজের কথা বলা, হাঁটা সবটাই বদলে নিয়েছিলেন গত কয়েক মাসে। যা তার জয়ের পথকে শুধু প্রশস্তই করেনি, বাড়িয়েছে মনোবলও।

রূপিকার সৌন্দর্য প্রতিযোগিতায় মুকুট জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সব বয়সী নারীদের জন্য। এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, নিজের স্বপ্নে বিশ্বাস এবং একটি সাহসী পদক্ষেপ দিয়ে যে কেউ তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে।

হিন্দুস্থান টাইমস

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT