শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ কেন লুঙ্গি পরলেন বুবলী?

প্রকাশিত : ০৪:৫১ পূর্বাহ্ণ, ১৯ মার্চ ২০২৫ বুধবার ১১৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। এতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়ক সিয়াম। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

এম রাহিম পরিচালিত এই সিনেমাটির জোর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রচলিত মিডিয়াগুলোতেও। এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলী নিজেও। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের সিনেমার প্রচারণা করলেন এই নায়িকা।

ফেসবুকে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’

বুবলীর এই প্রচারণা দারুণ উপভোগ করেছেন ভক্তরা। অনেকে বলছেন, সিনেমায় হয়তো তাকে সাহসী কোনো চরিত্রে দেখা যাবে, যেখানে তার পোশাকের ধরনও এমন হতে পারে।

এর আগে ‘টান’ ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গেছে সিয়াম-বুবলীকে। এবার প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন ঢালিউডের জনপ্রিয় এই দুই তারকা।

এই সিনেমা নিয়ে বুবলী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমার গল্প ও প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।

সিনেমাটিতে সিয়ামের চেহারা, লুক ও অ্যাকশন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার চরিত্রের জন্য তিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন। সিয়াম বলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার জন্য সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি, এক বছর ধরে চরিত্রটিকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকদের হাতে।

সিয়াম-বুবলীর পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এতদিন নির্মাতা বুবলীকে একপ্রকার লুকিয়ে রেখেছিলেন। তবে টিজারে প্রথমবারের মতো তার ঝলক দেখা গেছে।

সিনেপ্রেমীরা ইতোমধ্যেই ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী। ‘জংলি’ও তার ব্যতিক্রম নয়। পোস্টার ও টিজারের অ্যাকশন দৃশ্য, সম্পাদনা ও আবহসংগীত দর্শকদের নজর কেড়েছে।

সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, ‘জংলি’ হতে যাচ্ছে একটি সফল সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। এবার অপেক্ষা ঈদের মুক্তির জন্য!

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT