Saturday 19 September 2026,

সেলিমা রহমানের প্রশ্ন- অন্যদেশের নির্বাচনে ভারত কীভাবে প্রার্থী দেয়?

প্রকাশিত : 04:42 PM, 27 December 2023 Wednesday 172 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, অন্যদেশের নির্বাচনে ভারত কীভাবে প্রার্থী দেয়? বুধবার গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এমন প্রশ্ন করেন তিনি। এ সময় আওয়ামী লীগের ঘোষিত ইশতেহার প্রত্যাখ্যান করেন তিনি।

আগামী ৭ জানুয়ারি ভোটবর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বুধবার এ কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে এদিন দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় নেতা তাহসিনা রুশদীর লুনা, শিরীন সুলতানা, অপর্ণা রায়, রেহেনা আক্তার রানু, আশিফা আশরাফি পাপিয়া, নিলোফার চৌধুরী মনি, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ সময় সেলিমা রহমান বলেন, এই সরকার শুধু ব্যাংক থেকেই ৯২ হাজার কোটি টাকা লুটপাট করেছে। একজন প্রার্থীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা বলে তারা নাকি ভারতের প্রার্থী। আমাদের প্রশ্ন অন্যদেশের নির্বাচনে ভারত কী করে প্রার্থী দেয়?

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সেলিমা রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ মানে আপনার সুবিধাভোগী কিছু লোকজন আছে, তারা সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ অ্যানালগের মধ্যে ধুকে ধুকে মরবে-যা এখন হচ্ছে। আওয়ামী লীগের এই ইশতেহার আমরা প্রত্যাখ্যান করছি।

প্রসঙ্গত, আজ বুধবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে এই ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি শেখ হাসিনা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT