বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে সন্তানদের জন্য কোটা চান রিকশাচালকরা

প্রকাশিত : ০৬:০৬ পূর্বাহ্ণ, ১ জুন ২০২৪ শনিবার ১২৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সরকারি চাকরিতে রিকশাচালকদের সন্তানদের কোটাভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো সমাবেশে রিকশাশ্রমিকদের ব্যবহার করে। কিন্তু তাদের অধিকার নিয়ে কোনো কাজ করে না।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী বাজেটের আগে রিকশাশ্রমিকদের সঙ্গে বসুন, আলোচনা করুন। তাদের ভাগ্য উন্নয়নে বরাদ্দ দিতে হবে।

এ সময় রিকশাচালকদের জীবনমান উন্নয়নে নয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- পরিবেশবান্ধব রিকশার আধুনিকায়ন করা, রিকশাশ্রমিকদের জন্য সারাবছর কম দামে রেশনের ব্যবস্থা করা, রিকশাশ্রমিকদের জন্য উপযুক্ত বাসস্থান, পরিবারের সদস্যদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি চাকরিতে তাদের সন্তানদের কোটাভিত্তিক নিয়োগ দেওয়া ইত্যাদি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT