Wednesday 19 August 2026,

সব জেলা-মহানগরে আ.লীগের জমায়েত আজ

প্রকাশিত : 08:31 AM, 4 August 2024 Sunday 148 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার ঢাকাসহ দেশের সব জেলা-মহানগরে দলীয় নেতাকর্মীদের জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত হওয়া পূর্বঘোষিত শোক মিছিল আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনোরকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সংঘাত হতে পারে এমন প্রোগ্রাম আমরা এড়িয়ে চলছি। শুক্রবার এবং শনিবার আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।

ওবায়দুল কাদের বলেন, ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী। যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে।

সূত্রে জানা যায়, কোটাবিরোধী আন্দোলনের শুরু থেকে মাঠে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা। আন্দোলনে সহিংসতা রোধে কোথাও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। এমন অবস্থার মধ্যেই আজ সারা দেশে পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল এবং আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক মিছিলের ডাক দিয়েছে ক্ষমতাসীন দলটি। এসব কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে মনে করছেন শীর্ষ নেতারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT