Monday 27 July 2026,

সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে

প্রকাশিত : 04:22 PM, 26 December 2024 Thursday 121 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য একটি ফটক ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। এরপর বাইরে অপেক্ষায় থাকা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের ভেতরে প্রবেশ করতে থাকেন।

প্রসঙ্গত, আজ সকালে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে।

গভীর রাতে আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ রাখা হয়। এদিকে সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন। কিন্তু ফটকে পাহারায় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না।

এরপর সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে থাকেন।

সচিবালয়ে লাগা আগুন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ৬ তলায়। পরে তা ৭ ও ৮ তলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন। আহত আছেন ২ থেকে তিনজন।’

তিনি বলেন, ‘সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যসংখ্যা ৫ থেকে ১১ জন হতে পারে।’

আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কি না, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তদন্তের পর তা বলা যাবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT