মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ রনির মেয়ের ছবিসহ ফেসবুকে যা বললেন মীর স্নিগ্ধ

প্রকাশিত : ০৯:২১ পূর্বাহ্ণ, ২৪ নভেম্বর ২০২৪ রবিবার ১৩০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন আল আমিন রনি। শহীদ রনির মৃত্যুর পর গত ৪ নভেম্বর তার স্ত্রী মোসাম্মৎ মিম আক্তার কন্যা সন্তানের জন্ম দেন। ফুটফুটে মেয়েটির নাম রাখা হয়েছে রোজা, তার বাবার রেখে যাওয়া নাম এটি।

শনিবার (২৩ নভেম্বর) রোজাকে দেখতে গিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

শহীদ রনির মেয়ে রোজাকে কোলে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকের অ্যাকাউন্টে পোস্ট করেছেন মীর স্নিগ্ধ।

শনিবার রাতে ছবিটি ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, “শহীদ রনি ভাইয়ের মেয়ে রোজা। বাচ্চাটি যখন মায়ের পেটে ৬ মাস বয়স তখন শহীদ হয় তার বাবা। রোজা নামটিও তার বাবার রেখে যাওয়া নাম। রোজার বয়স এখন মাত্র ১৯ দিন।

রোজাকে যখন আজকে কোলে নিলাম অজানা এক ভার অনুভব করলাম। এই ভার ওর ওজনের ভার না। এখনো বুঝার চেষ্টা করছি কি ভার ওটা। ”

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT