বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোজা কবে জানা যাবে বুধবার

প্রকাশিত : ১০:১৯ অপরাহ্ণ, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার ১৩৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে- তা জানা যাবে আগামীকাল বুধবার। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করতে হবে। আর পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

এদিকে আগামীকাল চাঁদ দেখা না গেলে চলতি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শুক্রবার থেকে রোজা রাখতে হবে।

এর আগে আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে।

এ বিজ্ঞপ্তিতে প্রথম ছয় রোজায় প্রতিদিন দেড় পারা কোরান তেলওয়াত এবং পরবর্তী ২১ দিন এক পারা করে কোরান তেলওয়াতের আহ্বান জানানো হয়েছে। এতে পবিত্র শবে কদরের রাতে পবিত্র কোরান খতম সম্পন্ন হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT