মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫

প্রকাশিত : ০৮:৫৪ পূর্বাহ্ণ, ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার ১১৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত অন্তত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত অন্তত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—পলাশ (২৮), হৃদয় আলী রাজ (২৫), নাদিম (৩০), শাহাদাত (২৩), তছির (২৫), সুজন ওরফে বুদু (১৯), রাকিব মোল্লা (২৫), তারিখ ইসলাম (২৮), ইমন (২২), আল আমিন (৪৬), ইলিয়াস (২৯), আরাফাত (২০), সাজ্জাদ (৩৪), মিলন (২৮), আব্দুল আলিম (২৮), শুভ (১৯), শাহিন (২০), আছিক ওরফে রিপন (২০), ইমতিয়াজ মোল্লা ইমু (২৮), রাকিব (২০), ফরিদ (৩০), নাজিম (৩১), রায়হাম (২২), শাহিন (১৮), রাশেদ (১৮), রাকিব (২১), মোজাহিদ (২১),কাশেম (১৯), রায়হান (৩০), ইমন (১৮), রবি আওয়াল (১৮), খায়রুল (২৯), ইসারাফিল (২০), সজিব (৩০) এবং রাকিব (১৮)।

মোহাম্মদপুর থানা সূত্র জানিয়েছে, অভিযানকালে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৩৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT