Monday 14 September 2026,

ভারত-মালদ্বীপ উত্তেজনা বাড়ছে

প্রকাশিত : 07:21 AM, 9 January 2024 Tuesday 170 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আপত্তিকর পোস্ট নিয়ে ভারত ও মালদ্বীপের সম্পর্কে উত্তেজনা বাড়ছে।
এই ঘটনার জেরে সোমবার ভারতের একটি বৃহত্তম পর্যটন কোম্পানি মালদ্বীপে তাদের ফ্লাইট বুকিং বাতিল করেছে।

ভারতীয় পর্যটন কোম্পানি ইজমাইট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রশান্ত পিত্তি বলেছেন, অনির্দিষ্টকালের জন্য মালদ্বীপে বুকিং স্থগিত করা হয়েছে।

মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত ও রাশিয়া থেকে। ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটি বিলাসবহুল রিসোর্টের জন্য বিখ্যাত। দেশটির অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশ পর্যটনের ওপর নির্ভরশীল বলে বিশ্বব্যাংকের তথ্যে উঠে এসেছে।

সম্প্রতি এক্সে মোদিকে নিয়ে অবমাননাকর কয়েকটি পোস্ট করেন মালদ্বীপের তিনজন মন্ত্রী। রোববার তাদের বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সরকারি পদে থেকে যারা মোদির বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT