মঙ্গলবার ১৯ মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে ছিনতাইয়ের উপকরণসহ পাঁচ সন্দেহভাজন আটক

প্রকাশিত : ০৬:৩২ পূর্বাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার ১১৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছিনতাইয়ের উপকরণসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আম বাগানে সামনের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান।

আটককৃত ওই পাঁচজন হচ্ছে—ময়মনসিংহ সদরের ভাঁটিকেশর (পলাশপুর রোড) এলাকার রিফাত ইসলাম (২৮) এবং বিশ্ববিদ্যালয়ের বয়ড়া পশ্চিম পাড়ার সুপারি বাগান এলাকার রাজীব (১৬), মো. কাওসার মিয়া (১৭), মো. নাঈন (১৪) ও শামীন (১৩)। তাদের কাছ থেকে ধাঁরালো অস্ত্র ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় টহল দিচ্ছিলো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী। এসময় একটি অটোরিকশার মধ্যে চারজনকে সন্দেহ ভাজন মনে হয়। অটোরিকশা চালকসহ ওই চারজনকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থেকে চাইনিজ ছুরি, ক্ষুর, জন্ম নিরোধকের উপকরণ, মাদক সেবনের উপকরণ, কেঁচি, দিয়াশলাই এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটককৃত ওই পাঁচজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার বলেন, সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে এবং আমরা এ বিষয়ে খবর পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টরকে জানিয়েছি যাতে তাদেরকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করে দেওয়া হয়।

আটককৃতদের বিষয়ে সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, বিভিন্ন সময় ক্যাম্পাসে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ আসলেও উপযুক্ত প্রমাণের অভাবে আমরা অভিযুক্তদের ধরতে ব্যর্থ হই। আমাদের টহল বাহিনী এদের আটক করে। পরে তল্লাশি করে আমরা এদের থেকে ধারালো অস্ত্রসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করি। এদের থেকে পাওয়া মোবাইলে আমরা নানা মাদকদ্রব্য ও অস্ত্রের ছবি পাই। আমরা কোতোয়ালি থানার ওসিকে এই বিষয়ে অবগত করেছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT