Sunday 19 July 2026,

বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে সীমান্তে ফেলে গেল বিএসএফ

প্রকাশিত : 05:06 AM, 17 March 2025 Monday 103 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় কৃষকরা। নির্যাতনের শিকার ফারুক হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বেরইল গ্রামের মোতালেব শেখের ছেলে।

এর আগে শনিবার বিকালে স্বরূপপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ হয়। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়। রাতেই বাংলাদেশিকে নির্যাতন করে বিএসএফ।

নির্যাতনের শিকার ফারুক জানান, শনিবার রাতে ভারত থেকে বাংলাদেশ প্রবেশের সময় বিএসএফ তাকে আটক করে। আটকের পর বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে মৃত ভেবে সীমান্তের দিকে ছুড়ে ফেলে দেয়। এরপর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম বলেন, কৃষকরা মাঠে গেলে আহত অবস্থায় ওই যুবককে দেখতে পান। তারা তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ওই হাসপাতাল থেকে নিয়ে যান।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশি নির্যাতনের তথ্য সংগ্রহ করতে সীমান্ত এলাকা ও বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT