মঙ্গলবার ১৯ মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার আ.লীগ নেতা মান্নান কারাগারে

প্রকাশিত : ০৬:৩২ পূর্বাহ্ণ, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার ১৩৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।

এর আগে রোববার (১০ নভেম্বর) রাতে কাহালু উপজেলা মুরইল ইউনিয়নের শীতলাই এলাকা থেকে আব্দুল মান্নানকে আটক করে র‌্যাব। পরে দুপুরে বগুড়া সদর থানায় তাকে সোপর্দ করা হয়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, র‌্যাব সদস্য তাকে সদর থানায় সোপর্দ করার পর বগুড়ার একটি নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT