বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩
প্রকাশিত : 09:43 AM, 18 October 2024 Friday 154 বার পঠিত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের পেছন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান ওরফে রাসেল ব্যাপারী (৩৩), সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক (৩৪) এবং ছাত্রলীগ কর্মী রাফিউল আলম ওরফে ডেভিট মিয়া (৩৫)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























