সোমবার ১১ মে ২০২৬, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্ল্যাটে অন্য মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় অভিনেতা, যে কাণ্ড করলেন হবু স্ত্রী!

প্রকাশিত : ০৫:৩১ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার ২২৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুজনেই ভারতের ছোটপর্দার পরিচিত মুখ। কলকাতার টেলিভিশন অভিনেতা সুরভী সান্যাল ও সুমন দে। ‘তুমি যে আমার মা’, ‘নকশিকাঁথা’ ধারাবাহিকে অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন অভিনেতা সুমন। অভিনেত্রী সুরভীর সঙ্গে এক বছর ধরে প্রেম তার। বিয়ের কথাও ছিল দুজনের।

দুজনই উত্তরবঙ্গের শিলিগুড়ির মানুষ। সম্পর্কে থাকায় পারিবারিকভাবে বিয়ের কথা চূড়ান্ত হওয়ার পরেই যেন বিপত্তি ঘটে!

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাটে অভিনেতাকে অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন হবু স্ত্রী সুরভী। তার পর সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

সুরভী নিজেই সে কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, ফিফা বিশ্বকাপ ফাইনালের রাতের ঘটনা। সুমনকে তার ফ্ল্যাটে হাতেনাতে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তিনি। এতে মুখের ভাষা হারিয়ে ফেলেন অভিনেত্রী। এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না যে, বিয়ে ঠিক হওয়ার পরও এভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার সঙ্গে।

অভিনেত্রী জানান, এর আগেও ঝগড়া হয়েছে তাদের। ঝগড়ার পর বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সুমন। আবার পরে সব মিটমাট হয়ে একসঙ্গে সুখের সংসারের স্বপ্ন এঁকেছেন তারা।

এদিকে গত কয়েক দিন ধরে সোশ্যালে দুঃখের পোস্ট শেয়ার করছেন অভিনেত্রী। ভালোবাসার এই পরিণতি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না।

সুরভী জানান, প্রকাশ্যেই টেলিভিশনে বিয়ের কথা ঘোষণা করেছিলাম। মধ্যবিত্ত পরিবার। রাস্তাঘাটে মা-বাবাকে কথা শুনতে হচ্ছে। এ কারণে খারাপও লাগছে। এক মাস হলো সুমনের সঙ্গে কোনো যোগাযোগ নেই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT