মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ম ভেঙে বাইডেন প্রশাসনের সাথে সমঝোতা চুক্তি ট্রাম্পের

প্রকাশিত : ০৯:২১ পূর্বাহ্ণ, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার ১১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের প্রস্তুতি হিসেবে বাইডেন প্রশাসনের সাথে সমঝোতা চুক্তি সই করেছেন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এই চুক্তি ঐতিহ্যবাহী নৈতিক ও প্রাতিষ্ঠানিক নিয়মাবলিকে পাশ কাটিয়ে হয়েছে, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সংবাদ আলজাজিরার। মঙ্গলবার (২৬ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প ও বাইডেন প্রশাসন এ সমঝোতা চুক্তিতে সই করেন। এই চুক্তি ট্রাম্পের হোয়াইট হাউজে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুতি শুরু করার উদ্দেশ্যে করা হয়।

চুক্তি অনুযায়ী, ট্রাম্পের দল ও বাইডেন প্রশাসন যৌথভাবে সরকার পরিচালনার বর্তমান প্রকল্প ও দায়িত্বগুলোর তথ্য বিনিময় করবে। এতে ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করতে পারবে এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আরও দ্রুত হবে। তবে, চুক্তি সই মাধ্যমে ট্রাম্প তার সরকারে মনোনীত ব্যক্তিদের এফবিআইয়ের ব্যাকগ্রাউন্ড চেক এবং জিএসএর (জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন) চুক্তি এড়িয়ে যান। জিএসএ চুক্তি সই না করার ফলে ট্রাম্প প্রশাসন সাত দশমিক দুই মিলিয়ন ডলার ট্রানজিশন ফান্ড নিতে পারবে না।

নির্বাচিত প্রেসিডেন্টের প্রধান স্টাফ সুজি ওয়াইলস বলেন, ‘আমাদের দল নিজস্ব নৈতিক পরিকল্পনা প্রণয়ন ও তা মেনে চলবে। এটি আমাদের স্বনির্ভরতার একটি উদাহরণ।’ তবে, এই সিদ্ধান্তকে বাইডেন প্রশাসনের মুখপাত্র সলোনি শর্মা সমর্থন করেননি। তিনি বলেন, ‘এটি গৃহীত নিয়মাবলী থেকে বিচ্যুতি ঘটাচ্ছে। কিন্তু, আমরা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত করতে চাই না।’

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু করার জন্য এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে, এতে ঐতিহ্যবাহী নিয়ম এড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের জনগণের সুরক্ষা ও প্রস্তুতির স্বার্থে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় গতি আনার প্রয়োজনীয়তা এখন আরো স্পষ্ট।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT